আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রধানমন্ত্রীর কর্মসূচির আওতায় গোলাপগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও বৃক্ষরোপণ অভিযান কর্মসংস্থান ব্যাংকের সাবেক পরিচালক অরিজিৎ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক গোলাপগঞ্জের সাংবাদিকতা অঙ্গনে পাল্টাপাল্টি অভিযোগ গোলাপগঞ্জ হাসপাতালে কেলেঙ্কারির অভিযোগ: অনৈতিকতা ও ধামাচাপা নিয়ে উঠছে নানা প্রশ্ন ঢাকাদক্ষিণ বাজার বণিক সমিতি নির্বাচনে সাধারণ সম্পাদক পদে শেখ মোঃ রাহেল আহমদের প্রার্থিতা ঘোষণা গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি ছানু ও সম্পাদক হারিছ সাংবাদিক খালেদের বিরুদ্ধে সাইবার অপপ্রচারের অভিযোগ: নেপথ্যে সত্য প্রকাশের গোলাপগঞ্জে সাংবাদিক খালেদ আহমেদকে হেনস্তা ও হুমকির অভিযোগ, দ্রুত সমাধানের দাবি সাহেদ আহমদ রিপনের গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিকের স্মরণকালের বৃহৎ জানাজা ঢাকা আশুলিয়ায় সাংবাদিকের উপর হামলা আন্তর্জাতিক নার্সেস দিবসে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত** ইসলামী ব্যাংক হাসপাতাল খুলনায় আন্তর্জাতিক নার্স দিবস ২০২৬ পালিত সুপ্রিম কোর্টের আদেশ উপেক্ষার অভিযোগে খুলনায় ৮ খেয়াঘাটে পারানি আদায় অব্যাহত *সাবেক প্রতিমন্ত্রী ও এমপিসহ ৭ জনের আয়কর নথি জব্দের নির্দেশ আদালতের** প্রধানমন্ত্রী তারেক রহমানের কেএমপি পুনাক স্টল পরিদর্শন
ad728

গোলাপগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, মিথ্যা অপপ্রচারের দাবি খালেদ আহমেদের

প্রতিবেদকের তথ্য : KHALED AHMED
  • নিউজ প্রকাশের তারিখ : Sep 20, 2026
  • সংবাদটি দেখেছেন: 170
ছবির ক্যাপশন : চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক মোঃ খালেদ আহমেদ।

সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার! গোলাপগঞ্জে চাঁদাবাজির বানোয়াট খবর সত্য নয়, বাস্তবতা নয় নিছক ষড়যন্ত্র....!

নিজস্ব প্রতিবেদক, গোলাপগঞ্জ:

গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চাঁদাবাজির নামে যে সংবাদ প্রচার করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে তীব্র প্রতিবাদ জানিয়েছেন ভুক্তভোগী সাংবাদিক মোঃ খালেদ আহমেদ।

একজন কর্মরত সাংবাদিককে সমাজে হেয়প্রতিপন্ন করতে, তার পেশাগত সুনাম ধ্বংস করতে একটি মহল পরিকল্পিতভাবে এই মিথ্যা তথ্য ছড়াচ্ছে বলে অভিযোগ করেন তিনি। সাংবাদিকতার মতো মহান পেশাকে ব্যবহার করে একজন সাংবাদিকের বিরুদ্ধেই যখন এমন ভিত্তিহীন সংবাদ প্রচার করা হয়, তখন প্রশ্ন ওঠে সাংবাদিক সমাজ কি তবে নিরাপদ নয়?

মোঃ খালেদ আহমেদ দাবি করেন, ন্যূনতম অনুসন্ধান বা তার বক্তব্য না নিয়েই একতরফাভাবে সংবাদটি প্রচার করা হয়েছে, যা সাংবাদিকতার মূল নীতি-নৈতিকতার সুস্পষ্ট লঙ্ঘন। ব্যবহৃত সিসিটিভি ফুটেজও প্রকৃত ঘটনার বিকৃত ও খণ্ডিত উপস্থাপন মাত্র বলে তিনি অভিযোগ তোলেন।
সাংবাদিক মহলে তীব্র প্রতিক্রিয়া

এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলের একাংশ উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের ভাষ্য সহকর্মী সাংবাদিকের বিরুদ্ধে যাচাই ছাড়া এ ধরনের সংবাদ প্রচার ভবিষ্যতে যে কারও বিরুদ্ধে ব্যবহৃত হতে পারে, যা সামগ্রিকভাবে সাংবাদিকতা পেশার জন্যই ক্ষতিকর।

মোঃ খালেদ আহমেদ এ বিষয়ে উপযুক্ত আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন এবং দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে প্রকৃত তথ্য যাচাইয়ে সংশ্লিষ্ট সকল পক্ষের বক্তব্য নেওয়ার চেষ্টা অব্যাহত রয়েছে।

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728

দৈনিক সিলেট টাইমস 24

সত্যের পথে, মানুষের পাশে

সম্পাদকীয়

  • সম্পাদক ও প্রকাশক সাহেদ আহমদ রিপন
  • বার্তা সম্পাদক মাহি আহমদ মালেক

যোগাযোগ

© ২০২৬ দৈনিক সিলেট টাইমস — সর্বস্বত্ব সংরক্ষিত
সত্য — নিরপেক্ষতা — দায়িত্বশীলতা — জনস্বার্থ
Technical Support by ZapStudio Network