সিলেট জেলা অন্তর্ভুক্ত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন রেজি নং ৭০৭-এর ঢাকাদক্ষিণ উপ-পরিষদ নির্বাচনে সভাপতি হিসেবে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন সাবেক আহবায়কের প্রধান আহবায়ক মোঃ আফজল হোসেন। দীর্ঘ ছয় বছর ধরে নির্বাচনহীনতায় স্থবির হয়ে থাকা এই শাখায় নতুন প্রাণের সঞ্চার করতে এবং অসম্পূর্ণ কাজগুলো সম্পন্ন করে ঢাকাদক্ষিণ উপ-পরিষদকে একটি মডেল শাখা হিসেবে গড়ে তুলতেই তিনি নির্বাচনে অংশগ্রহণ করছেন।
মোঃ আফজল হোসেন বলেন, “দীর্ঘদিন ধরে শ্রমিক ভাইয়েরা তাদের প্রাপ্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। সাংগঠনিক স্থবিরতা নিরসনে এবং শ্রমিকদের অধিকার আদায়ে আমি অতীতেও পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকতে চাই। অত্র শাখার শ্রমিকদের উন্নয়ন ও স্বচ্ছতা নিশ্চিত করাই আমার মূল লক্ষ্য।”
আগামী নির্বাচনে সাধারণ শ্রমিকদের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করে তিনি একটি আধুনিক, গতিশীল ও শ্রমিকবান্ধব নেতৃত্ব গড়ে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
প্রিন্ট করুন ফটো কার্ড