Logo
প্রিন্টের তারিখ: 24 May 2026 | প্রকাশের তারিখ: May 25, 2026

সংবাদ শিরোনাম : সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব আর নেই

সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব আর নেই

​সিলেট প্রতিনিধি:

সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

​আজ ১৫ মে (শুক্রবার) ভোরে সিলেট হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

​অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব সিলেটের আইনাঙ্গন ও রাজনীতির মাঠে অত্যন্ত সুপরিচিত ও সজ্জন ব্যক্তি ছিলেন। তাঁর এই আকস্মিক মৃত্যুতে সিলেটের রাজনৈতিক অঙ্গন ও আইনজীবী সমিতিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

​মরহুমের জানাজার সময় ও স্থান পরবর্তীতে পরিবারের পক্ষ থেকে জানানো হবে বলে জানা গেছে।

​এদিকে, অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

Dainik Sylhet Time 24
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF