Logo
প্রিন্টের তারিখ: 26 May 2026 | প্রকাশের তারিখ: May 26, 2026

সংবাদ শিরোনাম : সিলেটের গোলাপগঞ্জে রাসেল আহমদ নামে এক ব্যক্তি নিখোঁজ।

সিলেটের গোলাপগঞ্জে রাসেল আহমদ নামে এক ব্যক্তি নিখোঁজ।

সিলেটের গোলাপগঞ্জে রাসেল আহমদ নামে এক ব্যক্তি নিখোঁজ

​গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের উত্তর কানিশাইল গ্রাম থেকে রাসেল আহমদ (৩৬) নামে এক ব্যক্তি নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল ২৫ মে (সোমবার) দুপুরে তিনি নিখোঁজ হন।

​নিখোঁজ রাসেল আহমদ ভোলার শিবপুর শান্তির হাট গ্রামের মো: রুছুল আমিনের ছেলে। তিনি বর্তমানে গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ ইউনিয়নের উত্তর কানিশাইল গ্রামে বসবাস করছিলেন।

​পারিবারিক সূত্রে জানা যায়,গতকাল(সোমবার) (২৫ মে ২০২৬) আনুমানিক দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে রাসেল আহমদ জনাব নূর হোসেনের কাছ থেকে নগদ ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা নিয়ে উত্তর কানিশাইলস্থ বাসা থেকে গোলাপগঞ্জ বাজারের এক ডাব ব্যবসায়ীর পাওনা টাকা পরিশোধের উদ্দেশ্যে বের হন। এরপর থেকে তাঁর আর কোনো খোঁজ মিলছে না। বর্তমানে তাঁর ব্যবহৃত ব্যক্তিগত মোবাইল নম্বরটিও বন্ধ রয়েছে। সম্ভাব্য সকল আত্মীয়-স্বজন ও পরিচিত জায়গায় খোঁজাখুঁজি করেও পরিবারের সদস্যরা তাঁর কোনো সন্ধান পাননি। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, নিখোঁজ রাসেল আহমদের সন্ধানে গোলাপগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার প্রক্রিয়া চলছে।

​নিখোঁজ ব্যক্তির বিবরণ:

  • ​বয়স: আনুমানিক ৩৬ বছর।
  • ​গায়ের রং: কালো।
  • ​পরনে ছিল: সবুজ রঙের একটি কোটা পাঞ্জাবি।
  • ​জন্ম নিবন্ধন নম্বর: ১৯৯০৬১১৩৮২৫১২৮৫১০
  • ​মাতার নাম: বিবি হাজেরা খাতুন।

​যোগাযোগ:

যদি কোনো সহৃদয় ব্যক্তি এই ব্যক্তির সন্ধান পেয়ে থাকেন, তবে বিনীতভাবে নিম্নলিখিত নম্বরে বা নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে:

  • ​নূর হোসেন: ০১৩২৩৫৬৩৩৮৬
  • ​গোলাপগঞ্জ মডেল থানা, সিলেট।
Dainik Sylhet Time 24
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF