Logo
প্রিন্টের তারিখ: 27 June 2026 | প্রকাশের তারিখ: Jun 27, 2026

সংবাদ শিরোনাম : গোলাপগঞ্জে পাগলা কুকুরের তাণ্ডব: নারী-শিশুসহ আহত ৯

গোলাপগঞ্জে পাগলা কুকুরের তাণ্ডব: নারী-শিশুসহ আহত ৯
  • গোলাপগঞ্জ: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ৭ নং লক্ষণাবন্দ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের করগ্রাম এলাকায় একটি পাগলা কুকুরের আক্রমণে নারী ও শিশুসহ অন্তত ৯ জন আহত হয়েছেন। ​স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ করে একটি পাগলা কুকুর এলাকায় তাণ্ডব চালিয়ে পথচারী ও স্থানীয় বাসিন্দাদের ওপর আক্রমণ করে। এতে নারী ও শিশুসহ ৯ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। ​ঘটনার খবর পেয়ে গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় লক্ষণাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলকুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ​পরিদর্শনকালে ইউএনও মোঃ রফিকুল ইসলাম এলাকাবাসীকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানান। তিনি কুকুরের কামড়ে আক্রান্ত ব্যক্তিদের দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে প্রয়োজনীয় চিকিৎসা ও জলাতঙ্ক প্রতিরোধী টিকা গ্রহণের পরামর্শ দেন। ​এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা পাগলা কুকুরটি দ্রুত আটক বা নিধনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। ​সতর্কতা: কুকুরের কামড়ের শিকার হলে দেরি না করে দ্রুত সাবান-পানি দিয়ে ধুয়ে নিকটস্থ হাসপাতালে গিয়ে জলাতঙ্ক প্রতিরোধী টিকা গ্রহণ করুন। 
Dainik Sylhet Time 24
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF