Logo
প্রিন্টের তারিখ: 21 September 2026 | প্রকাশের তারিখ: Sep 21, 2026

সংবাদ শিরোনাম : রাজনীতি থেকে অবসরের ইঙ্গিত: "রাজপথে জীবন ক্ষয় করে আজ আমরা মূল্যহীন" — লড়াকু কর্মীর আক্ষেপ

রাজনীতি থেকে অবসরের ইঙ্গিত: "রাজপথে জীবন ক্ষয় করে আজ আমরা মূল্যহীন" — লড়াকু কর্মীর আক্ষেপ

দীর্ঘদিন রাজপথে আন্দোলন-সংগ্রামে সক্রিয় থেকেও মূল্যায়ন না পাওয়ায় চরম হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন এক লড়াকু কর্মী। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি রাজনীতি থেকে চিরতরে বিদায় নেওয়ার ইঙ্গিত দিয়েছেন।</p>

​<p>নিজের ফেসবুক আইডিতে আক্ষেপ প্রকাশ করে তিনি লেখেন, "রাজপথে থেকে আজ আমাদের কী লাভ হলো? না পারলাম নিজের একটা পরিচয় তৈরি করতে, না পারলাম পরিবারকে আগলে রাখতে। চরম ক্রান্তিলগ্নে জীবন বাজি রেখে রাজপথে ছিলাম, অথচ আজ আমাদের কোনো মূল্যায়ন নেই

​পরিবারের নিরাপত্তা ও ভণ্ড রাজনীতির বিষয়ে তিনি আরও লেখেন, "আজ আমি মরে গেলেও হয়তো কারো কিছু যেত-আসত না। রাজনীতির মাঠে ত্যাগী কর্মীদের রক্ত ও ঘামের এখন কোনো দাম নেই। যে রাজনীতি আপনজনদের সুরক্ষা দিতে পারে না, সেখানে আর থাকার কোনো অর্থ হয় না।

​সুবিধাবাদীদের দাপট ও ত্যাগী কর্মীদের অবমূল্যায়নের এই বাস্তবতায় তিনি নিঃশব্দে রাজনীতি থেকে বিদায় নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন।

দৈনিক সিলেট টাইমস 24
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF