গোলাপগঞ্জ প্রতিনিধি:
পবিত্র রমজান মাস উপলক্ষে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার দত্তরাইল এলাকায় নিজস্ব বাগানের টাটকা ও রসালো আনারস বিক্রি শুরু করেছেন স্থানীয় উদ্যোক্তা আফজল হোসেন।
তিনি জানান, সম্পূর্ণ নিজস্ব তত্ত্বাবধানে চাষ করা আনারস সরাসরি বাগান থেকে সংগ্রহ করে ভোক্তাদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। ফলে বাজারের তুলনায় কম দামে ও মানসম্মত ফল ক্রেতারা পাচ্ছেন।
রমজান মাসে ইফতারে ফলের চাহিদা বেড়ে যাওয়ায় বিশেষ ছাড়ে আনারস বিক্রির এই উদ্যোগ নিয়েছেন তিনি। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাগান থেকেই সরাসরি বিক্রি করা হচ্ছে।
স্থানীয় ক্রেতারা জানান, আনারসগুলো আকারে বড়, রসে ভরপুর ও অত্যন্ত সুস্বাদু। তাজা ফল পাওয়ায় তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন।
📌 যোগাযোগ
নাম: আফজল হোসেন
ঠিকানা: দত্তরাইল, ঢাকাদক্ষিণ বাজার, গোলাপগঞ্জ, সিলেট
মোবাইল: ০১৭১৫-৭২০৯৪১
সাহেদ আহমদ রিপন