ঢাকা | বঙ্গাব্দ
সত্যের সন্ধানে নির্ভীক সাংবাদিকতা
সম্পাদক ও প্রকাশক: সাহেদ আহমদ রিপন
মেম্বর পদপ্রার্থী: সাহেদ আহমদ রিপন - ৩ নং (দত্তরাইল) ওয়ার্ড
সাপ্তাহিক ই-পেপার: দৈনিক দেশের দর্পণ বিডি

১০ বছরের পুলিশ কনস্টেবল নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্তে কমিটি

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 16, 2026 ইং
১০ বছরের পুলিশ কনস্টেবল নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্তে কমিটি ছবির ক্যাপশন: পুলিশ কনস্টেবল নিয়োগে অনিয়মের অভিযোগ তদন্তে কমিটি গঠন
দৈনিক সিলেট টাইমস ২৪ • দৈনিক সংবাদপত্র ডিডিকে • দৈনিক দেশের দর্পণ বিডি • সম্পাদক ও প্রকাশক: সাহেদ আহমদ রিপন • সত্যের সন্ধানে আমরা অবিচল •
LIVE TV
নিজস্ব প্রতিবেদক
২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে পুলিশ সদস্য নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি গঠন করেছে বাংলাদেশ পুলিশ সদর দপ্তর।
সম্প্রতি পুলিশ সদর দপ্তর থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়েছে, উল্লিখিত সময়ে কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা বিধিবহির্ভূত কার্যক্রম সংঘটিত হয়েছে কি না তা খতিয়ে দেখতে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারকে কমিটির সভাপতি করা হয়েছে। এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন), ডিআইও-১ এবং আরআই/আরও-১ সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
তদন্তের আওতায় যেসব বিষয় গুরুত্ব দিয়ে দেখা হবে তার মধ্যে রয়েছে—
ভূমি টিকানা ব্যবহার করে চাকরি গ্রহণের অভিযোগ, আর্থিক বা অন্য কোনো সুবিধার বিনিময়ে নিয়োগ পাওয়ার ঘটনা, প্রার্থী বা তার পরিবারের রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে নিয়োগে প্রভাব বিস্তার, লিখিত ও মৌখিক পরীক্ষার নম্বরের মধ্যে অসামঞ্জস্যতা, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং নিয়োগ প্রক্রিয়ায় দালালচক্র বা প্রভাবশালী ব্যক্তিদের সম্পৃক্ততা।
পুলিশ সদর দপ্তর কমিটিকে আগামী ১৫ এপ্রিল থেকে ৩০ এপ্রিল ২০২৬-এর মধ্যে তদন্ত কার্যক্রম সম্পন্ন করে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছে।
পুলিশের কর্মকর্তারা জানান, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে এ তদন্ত কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

নিউজটি পোস্ট করেছেন : সাহেদ আহমদ রিপন

কমেন্ট বক্স
প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট