Logo
প্রিন্টের তারিখ: 12 September 2026 | প্রকাশের তারিখ: Sep 12, 2026

সংবাদ শিরোনাম : ঐতিহাসিক স্বীকৃতি পেল ঢাকাদক্ষিণ উপ-পরিষদ: জেলা কার্যালয় থেকে প্রথম সম্মাননা স্মারক প্রদান

ঐতিহাসিক স্বীকৃতি পেল ঢাকাদক্ষিণ উপ-পরিষদ: জেলা কার্যালয় থেকে প্রথম সম্মাননা স্মারক প্রদান

ঐতিহাসিক স্বীকৃতি পেল ঢাকাদক্ষিণ উপ-পরিষদ: জেলা কার্যালয় থেকে প্রথম সম্মাননা স্মারক প্রদান

​বিশেষ প্রতিনিধি, গোলাপগঞ্জ:

সিলেট জেলা সি.এন.জি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন (রেজি নং- চট্টগ্রাম-৭০৭)-এর আওতাভুক্ত ঢাকাদক্ষিণ উপ-পরিষদের ইতিহাসে যুক্ত হলো এক নতুন ও গৌরবময় অধ্যায়। প্রতিষ্ঠাতা সভাপতি কুনু মিয়া থেকে শুরু করে কালের পরিক্রমায় অনেকেই এই সংগঠনের হাল ধরেছেন, তবে এই প্রথম জেলা কার্যালয় থেকে কাউকে আনুষ্ঠানিকভাবে এমন সম্মাননা প্রদান করা হলো।

​গত ২৯/০৮/২০২৬ ইং তারিখে ঢাকাদক্ষিণ উপ-পরিষদের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। একটি অবাধ, সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে সর্বাত্মক সহযোগিতা করায় জেলা নির্বাচন কমিশনের পক্ষ থেকে উপ-পরিষদ ও নির্বাচন পরিচালনায় জড়িত নেতৃবৃন্দকে ধন্যবাদসহ এই সম্মাননা স্মারক প্রদান করা হয়।

​প্রধান নির্বাচন কমিশনার ইকবাল আহমদ স্বাক্ষরিত সম্মাননা স্মারক গ্রহণ করেন ঢাকাদক্ষিণ উপ-পরিষদের আহ্বায়ক কামরুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক মাহমুদ হোসেন সুকাই, সদস্য সচিব রাহেল আহমদ রাহুল এবং সদস্য মাহি খান মালেক, সাহেদ আহমদ রিপন, সাদেক আহমেদ, রেহান আহমদ, জাহিদ উদ্দিন রনি ও সুমেল আহমদসহ কমিটির অন্যান্য দায়িত্বশীলগণ।

​জেলা কার্যালয় থেকে এমন ঐতিহাসিক স্বীকৃতি পাওয়ার পর ঢাকাদক্ষিণ উপ-পরিষদের নেতৃবৃন্দ গভীর সন্তোষ প্রকাশ করেন। তারা জানান, এই অর্জন উপ-পরিষদের প্রতিটি সদস্যের অক্লান্ত পরিশ্রমের ফল। এটি তাদের পথচলায় এক নতুন মাইলফলক হয়ে থাকবে এবং সাধারণ অটোরিকশা শ্রমিকদের অধিকার আদায় ও কল্যাণে আরও ঐক্যবদ্ধভাবে কাজ করতে অনুপ্রাণিত করবে।

দৈনিক সিলেট টাইমস 24
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF