গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি:
সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করিয়ে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।
শুক্রবার রাতে সিলেটের গোলাপগঞ্জ পৌর শহরের ওয়ারিছ উল্লাহ মার্কেটের ২য় তলায় অবস্থিত প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে উপস্থিত হয়ে এ শুভেচ্ছা জানান তারা। এ সময় উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ ব্যবসায়ীদের উষ্ণ অভ্যর্থনা ও ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে উপজেলা প্রেসক্লাবের সভাপতি ছানু মিঞা, সিনিয়র সহ-সভাপতি শাহান উদ্দিন নাজু, সাধারণ সম্পাদক হারিছ আলী, সাংগঠনিক সম্পাদক সাহাদাত হোসেন কামাল ও সহ-সাংগঠনিক সম্পাদক রিপন আহমদ উপস্থিত ছিলেন।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের সহ-দপ্তর সম্পাদক আব্দুর রশিদ মুন্না, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল হাসিব, সদস্য তাবারক আলী ও আব্দুল মালেক এবং বিশিষ্ট ব্যবসায়ী আবুল হোসেন সহ স্থানীয় অন্যান্য ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সংবর্ধনা ও শুভেচ্ছা বিনিময়কালে বক্তারা আশা প্রকাশ করেন, গোলাপগঞ্জের সার্বিক উন্নয়ন, ব্যবসা-বাণিজ্যের প্রসার ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকরা অগ্রণী ভূমিকা পালন করবেন।