তামাকের ক্ষতিকর প্রভাব থেকে নাগরিকদের সুরক্ষায় সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব
গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি:
তামাক ও তামাকজাত দ্রব্যের ক্ষতিকর প্রভাব থেকে নাগরিকদের সুরক্ষা এবং একটি সুস্থ-সুন্দর সমাজ গড়ে তুলতে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিচ্ছে গোলাপগঞ্জ পৌরসভা।
ধূমপান, জর্দা, গুল, সাদাপাতা, বিড়ি, সিগারেটসহ বিভিন্ন তামাকজাত দ্রব্যের নিয়মিত ব্যবহার মানুষের স্বাস্থ্যের ওপর দীর্ঘমেয়াদি ক্ষতিকর প্রভাব ফেলে। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে তামাক ব্যবহারের প্রবণতা বৃদ্ধি পাওয়ায় বিষয়টি নিয়ে উদ্বেগ রয়েছে।
তামাক ব্যবহারের কারণে ফুসফুসের বিভিন্ন রোগ, হৃদরোগ, স্ট্রোক, মুখ ও ফুসফুসের ক্যান্সারসহ নানা জটিল রোগের ঝুঁকি বাড়ে। শুধু তামাক ব্যবহারকারীই নয়, আশপাশের মানুষও পরোক্ষ ধূমপানের কারণে স্বাস্থ্যঝুঁকিতে পড়তে পারেন। পাশাপাশি তামাকজাত দ্রব্যের পেছনে অতিরিক্ত অর্থ ব্যয়ের কারণে পারিবারিক অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়ে।
নাগরিকদের তামাকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করতে গোলাপগঞ্জ পৌর এলাকার বিভিন্ন স্থানে সচেতনতামূলক প্রচারণা, আলোচনা ও প্রচার কার্যক্রমের মাধ্যমে জনসাধারণকে তামাক ব্যবহারের ক্ষতিকর দিক সম্পর্কে অবহিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
একটি তামাকমুক্ত সমাজ গড়ে তুলতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন ও সচেতন নাগরিকদের সম্মিলিত ভূমিকা প্রয়োজন। বিশেষ করে তরুণ প্রজন্মকে তামাক থেকে দূরে রাখতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
তামাকের ক্ষতিকর প্রভাব থেকে নাগরিকদের সুরক্ষা এবং একটি সুস্থ, সুন্দর ও তামাকমুক্ত গোলাপগঞ্জ গড়ে তুলতে সকলের সহযোগিতা প্রয়োজন।
আসুন, তামাককে না বলি—নিজে তামাকমুক্ত থাকি, অন্যকেও তামাকমুক্ত থাকতে উৎসাহিত করি।
সুস্থ নাগরিক, সুস্থ পরিবার—তামাকমুক্ত গোলাপগঞ্জ গড়ার প্রত্যয়।
গোলাপগঞ্জ পৌরসভা, সিলেট।