সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় সভাপতি রাগীব আলী
গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের অভিনন্দন ও শুভেচ্ছা
গোলাপগঞ্জ প্রতিনিধি
ঢাকাস্থ সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক ও শিক্ষানুরাগী ড. সৈয়দ রাগীব আলীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাব।
এক অভিনন্দন বার্তায় গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. ছানু মিয়া ও সাধারণ সম্পাদক হারিছ আলীসহ নবগঠিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ ড. সৈয়দ রাগীব আলীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
অভিনন্দন বার্তায় নেতৃবৃন্দ বলেন, ড. সৈয়দ রাগীব আলী দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্য, সমাজকল্যাণ ও মানবসেবামূলক বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থেকে মানুষের কল্যাণে অবদান রেখে আসছেন। তাঁর বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ সিলেটসহ দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখছে।
তাঁরা বলেন, সিলেট বিভাগের মানুষের কল্যাণ, আঞ্চলিক উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোকে আরও সুসংগঠিতভাবে এগিয়ে নিতে সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ড. সৈয়দ রাগীব আলীর অভিজ্ঞতা, নেতৃত্ব ও সাংগঠনিক দক্ষতার মাধ্যমে সংগঠনটি আরও গতিশীল ও কার্যকর ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
ড. সৈয়দ রাগীব আলী রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা। এছাড়া তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটি ও এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির অন্যতম পৃষ্ঠপোষক এবং সিলেটের ডাকের সম্পাদকমণ্ডলীর সভাপতি।
নেতৃবৃন্দ ড. সৈয়দ রাগীব আলীর নতুন দায়িত্বের সফলতা কামনা করে বলেন, তাঁর নেতৃত্বে সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ সিলেট বিভাগের উন্নয়ন ও জনকল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখবে বলে তাঁরা প্রত্যাশা করেন। একই সঙ্গে তাঁরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
অভিনন্দন জ্ঞাপনকারীদের মধ্যে রয়েছেন— গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. ছানু মিয়া, সিনিয়র সহ-সভাপতি শাহান উদ্দিন নাজু, সহ-সভাপতি শাহ আলম, সহ-সভাপতি রফিকুল ইসলাম আনসারী, সাধারণ সম্পাদক হারিছ আলী, সহ-সাধারণ সম্পাদক এইচ এম সেলিম আহমদ, সহ-সাধারণ সম্পাদক দাড়া খান, সহ-সাধারণ সম্পাদক মো. সেলিম আহমদ, সাংগঠনিক সম্পাদক সাহাদাত হোসেন কামাল/খান, সহ-সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক সাহেদ আহমদ রিপন, দপ্তর সম্পাদক কবির আহমদ, সহ-দপ্তর সম্পাদক সাইফুর রহমান, কোষাধ্যক্ষ শিহাব উদ্দিন, সহ-কোষাধ্যক্ষ কামরুল ইসলাম, প্রচার ও প্রকাশন বিষয়ক সম্পাদক মো. আব্দুল আবিদ, সহ-প্রচার ও প্রকাশন বিষয়ক সম্পাদক মো. সুলেমান হোসেন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এম. এ মালেক, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জুবের আহমদ সার্জন, আইন বিষয়ক সম্পাদক হারুনুর রশীদ, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক শেখ নুরুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক হযরত মাওলানা আব্দুল হাফিজ, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক নিজাম উদ্দিন জুয়েল, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রহিম উদ্দিন মুন্না এবং কার্যনির্বাহী পরিষদের সদস্য মজির উদ্দিন, সেরুন আহমদ, লায়েক আহমদ, খালেদ আহমদ, তবারক আলী, মুজিবুর রহমান, সারুফ উদ্দিন, সরফ উদ্দিন ও মারুফ আহমদ।