গোলাপগঞ্জ উপজেলার আছিরগঞ্জ সিনিয়র আলিম মাদ্রাসার ছাত্র অভি আহমেদ নিখোঁজ হয়েছেন। তিনি আমকোনা গ্রামের বাবুল উদ্দিনের ছেলে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে গোলাপগঞ্জ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
মাদ্রাসা সূত্রে জানা যায়, মাগরিবের নামাজের পরপরই অভি নিখোঁজ হন। পরবর্তীতে মাদ্রাসা কর্তৃপক্ষ বিষয়টির সত্যতা পরিবারের কাছে নিশ্চিত করে। স্বজনরা জানান, গত ১৭/১০/২০২৬ তারিখ থেকে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও ছেলেটির কোনো সন্ধান না পাওয়ায় তারা থানায় এই অভিযোগ দায়ের করেন।
যদি কোনো হৃদয়বান ব্যক্তি অভি আহমেদের সন্ধান পেয়ে থাকেন বা তাকে কোথাও দেখে থাকেন, তবে নিচে দেওয়া নম্বরে দ্রুত যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।
ছেলেটিকে দ্রুত উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিতে সংবাদ ও পোস্টটি বেশি বেশি শেয়ার করার জন্য বিনীত অনুরোধ করা হচ্ছে।