আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি ছানু ও সম্পাদক হারিছ সাংবাদিক খালেদের বিরুদ্ধে সাইবার অপপ্রচারের অভিযোগ: নেপথ্যে সত্য প্রকাশের গোলাপগঞ্জে সাংবাদিক খালেদ আহমেদকে হেনস্তা ও হুমকির অভিযোগ, দ্রুত সমাধানের দাবি সাহেদ আহমদ রিপনের গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিকের স্মরণকালের বৃহৎ জানাজা ঢাকা আশুলিয়ায় সাংবাদিকের উপর হামলা আন্তর্জাতিক নার্সেস দিবসে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত** ইসলামী ব্যাংক হাসপাতাল খুলনায় আন্তর্জাতিক নার্স দিবস ২০২৬ পালিত সুপ্রিম কোর্টের আদেশ উপেক্ষার অভিযোগে খুলনায় ৮ খেয়াঘাটে পারানি আদায় অব্যাহত *সাবেক প্রতিমন্ত্রী ও এমপিসহ ৭ জনের আয়কর নথি জব্দের নির্দেশ আদালতের** প্রধানমন্ত্রী তারেক রহমানের কেএমপি পুনাক স্টল পরিদর্শন অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর *শ্রম খাতে দুর্নীতি: সাবেক প্রতিমন্ত্রী ও পরিচালকের বিরুদ্ধে চার্জশীট দাখিল** পুলিশের ৬ কর্মকর্তার বদলি, নতুন পদায়ন আদেশ জারি** খুলনায় ৯৩ হাজারের বেশি শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা** **📰 তেরখাদায় সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দোকান দখলের অভিযোগ**
ad728

আইন উপেক্ষা করে সরই ইউনিয়নে পাহাড় কাটা ও গাছ নিধন: ব্রিকফিল্ডের বিরুদ্ধে অভিযোগ

প্রতিবেদকের তথ্য : দৈনিক সিলেট টাইমস 24
  • নিউজ প্রকাশের তারিখ : Sep 12, 2026
  • সংবাদটি দেখেছেন: 140
ছবির ক্যাপশন : লামার সরই ইউনিয়নের হাসনা পাড়ায় অবৈধভাবে পাহাড় কাটা ও বনজ গাছ নিধনের দৃশ্য।

বান্দরবান প্রতিনিধি মো আলী হোসেন, 


বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাসনা পাড়া এলাকায় অবাধে পাহাড় কাটা ও বনজ গাছ নিধনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, একটি প্রভাবশালী মহলের নেতৃত্বে দীর্ঘদিন ধরে পরিবেশবিধি উপেক্ষা করে এসব কার্যক্রম চালানো হচ্ছে।
অভিযোগ রয়েছে, RNB ব্রিকফিল্ডের মালিক মো. রফিকের নেতৃত্বে এলাকায় নির্বিচারে মাটি কাটা, পাহাড় ধ্বংস এবং গাছ নিধন চলছে। এতে একদিকে যেমন প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে, অন্যদিকে জীববৈচিত্র্যও মারাত্মক হুমকির মুখে পড়ছে।
এলাকাবাসীর ভাষ্য, কোনো ধরনের পরিবেশগত ছাড়পত্র বা প্রশাসনিক অনুমতি ছাড়াই এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে। ফলে স্থানীয় পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে এবং ভবিষ্যতে বড় ধরনের দুর্যোগের আশঙ্কা তৈরি হচ্ছে।
এ বিষয়ে ব্রিকফিল্ড কর্তৃপক্ষের প্রতিনিধি মো. নোমান খালেদের কাছে প্রশাসনিক অনুমতির বিষয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। সাংবাদিক পরিচয় দেওয়ার পর তিনি ফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
স্থানীয় সচেতন মহল দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বলেছে, অবিলম্বে এসব অবৈধ কার্যক্রম বন্ধ না করা হলে পরিবেশের অপূরণীয় ক্ষতি হতে পারে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728

দৈনিক সিলেট টাইমস 24

সত্যের পথে, মানুষের পাশে

সম্পাদকীয়

  • সম্পাদক ও প্রকাশক সাহেদ আহমদ রিপন
  • বার্তা সম্পাদক মাহি আহমদ মালেক

যোগাযোগ

© ২০২৬ দৈনিক সিলেট টাইমস — সর্বস্বত্ব সংরক্ষিত
সত্য — নিরপেক্ষতা — দায়িত্বশীলতা — জনস্বার্থ
Technical Support by ZapStudio Network