আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকাদক্ষিণ বাজার বণিক সমিতি নির্বাচনে সাধারণ সম্পাদক পদে শেখ মোঃ রাহেল আহমদের প্রার্থিতা ঘোষণা গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি ছানু ও সম্পাদক হারিছ সাংবাদিক খালেদের বিরুদ্ধে সাইবার অপপ্রচারের অভিযোগ: নেপথ্যে সত্য প্রকাশের গোলাপগঞ্জে সাংবাদিক খালেদ আহমেদকে হেনস্তা ও হুমকির অভিযোগ, দ্রুত সমাধানের দাবি সাহেদ আহমদ রিপনের গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিকের স্মরণকালের বৃহৎ জানাজা ঢাকা আশুলিয়ায় সাংবাদিকের উপর হামলা আন্তর্জাতিক নার্সেস দিবসে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত** ইসলামী ব্যাংক হাসপাতাল খুলনায় আন্তর্জাতিক নার্স দিবস ২০২৬ পালিত সুপ্রিম কোর্টের আদেশ উপেক্ষার অভিযোগে খুলনায় ৮ খেয়াঘাটে পারানি আদায় অব্যাহত *সাবেক প্রতিমন্ত্রী ও এমপিসহ ৭ জনের আয়কর নথি জব্দের নির্দেশ আদালতের** প্রধানমন্ত্রী তারেক রহমানের কেএমপি পুনাক স্টল পরিদর্শন অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর *শ্রম খাতে দুর্নীতি: সাবেক প্রতিমন্ত্রী ও পরিচালকের বিরুদ্ধে চার্জশীট দাখিল** পুলিশের ৬ কর্মকর্তার বদলি, নতুন পদায়ন আদেশ জারি** খুলনায় ৯৩ হাজারের বেশি শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা**
ad728

ঢাকাদক্ষিণ বাজার বণিক সমিতি নির্বাচনে সাধারণ সম্পাদক পদে শেখ মোঃ রাহেল আহমদের প্রার্থিতা ঘোষণা

প্রতিবেদকের তথ্য : দৈনিক সিলেট টাইমস 24
  • নিউজ প্রকাশের তারিখ : Sep 13, 2026
  • সংবাদটি দেখেছেন: 73
ছবির ক্যাপশন : ঢাকাদক্ষিণ বাজার বণিক সমিতি নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী শেখ মোঃ রাহেল আহমদ।

নিজস্ব প্রতিবেদক:
আসন্ন ঢাকাদক্ষিণ বাজার বণিক সমিতি নির্বাচনকে সামনে রেখে সাধারণ সম্পাদক পদে প্রার্থিতা ঘোষণা করেছেন তরুণ সমাজকর্মী ও সামাজিক ব্যক্তিত্ব শেখ মোঃ রাহেল আহমদ।
ব্যবসায়ী সমাজের একজন তরুণ প্রতিনিধি হিসেবে তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে ঢাকাদক্ষিণ বাজারের ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং একটি ঐক্যবদ্ধ, শক্তিশালী ও কার্যকর বণিক সমিতি গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
শেখ মোঃ রাহেল আহমদ বলেন, “সকল ব্যবসায়ীর সহযোগিতা, পরামর্শ ও মতামতের ভিত্তিতে একটি ঐক্যবদ্ধ বণিক সমিতি গড়ে তুলতে চাই। ব্যবসায়ীদের সমস্যা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেগুলো সমাধানে কার্যকর ভূমিকা রাখাই হবে আমার মূল লক্ষ্য।”
তিনি আরও বলেন, ঢাকাদক্ষিণ বাজারের সার্বিক শৃঙ্খলা বজায় রাখা, ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করা, নৈশপ্রহরী ব্যবস্থার উন্নয়ন, ব্যবসায়ীদের ন্যায্য অধিকার ও স্বার্থ সংরক্ষণ এবং সমিতির কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়ে তিনি বিশেষ গুরুত্ব দিতে চান।
শেখ মোঃ রাহেল আহমদ মেসার্স সিরাজ মিয়া এন্ড সন্স, নগর রোড, পূর্ব বাজারের স্বত্বাধিকারী। তিনি আসন্ন নির্বাচনে ঢাকাদক্ষিণ বাজারের সর্বস্তরের ব্যবসায়ী সমাজের দোয়া, সমর্থন ও আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।
তার নির্বাচনী প্রত্যয়—
“সততা | দক্ষতা | ঐক্য | উন্নয়ন”
তিনি বলেন, “আপনাদের বিশ্বাস ও ভালোবাসার অবমাননা হবে না—ইনশাআল্লাহ।”
— শেখ মোঃ রাহেল আহমদ
সাধারণ সম্পাদক পদপ্রার্থী
ঢাকাদক্ষিণ বাজার বণিক সমিতি নির্বাচন

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728

দৈনিক সিলেট টাইমস 24

সত্যের পথে, মানুষের পাশে

সম্পাদকীয়

  • সম্পাদক ও প্রকাশক সাহেদ আহমদ রিপন
  • বার্তা সম্পাদক মাহি আহমদ মালেক

যোগাযোগ

© ২০২৬ দৈনিক সিলেট টাইমস — সর্বস্বত্ব সংরক্ষিত
সত্য — নিরপেক্ষতা — দায়িত্বশীলতা — জনস্বার্থ
Technical Support by ZapStudio Network