আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সিলেটের কিনব্রিজ থেকে কোতোয়ালি থানা এলাকা: মাদকের আখড়া ও ছিনতাইয়ের অভয়ারণ্য নির্বাচনমুখী ঢাকাদক্ষিণ উপ-পরিষদ: সভাপতি পদপ্রার্থী মোঃ আফজল হোসেন, শ্রমিকদের ভালোবাসায় সিক্ত শিশু রামিসা হত্যা: প্রধান আসামি সোহেল রানার স্বীকারোক্তি, কারাগারে প্রেরণ সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব আর নেই গোলাপগঞ্জে ফিল্মি স্টাইলে দুঃসাহসিক ছিনতাই: অস্ত্রের মুখে ব্যাংক কর্মকর্তার ২০ লাখ টাকা লুট গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চরম অব্যবস্থাপনা: দুর্ভোগে রোগী ও স্বজনরা সিলেটের দক্ষিণ সুরমায় ট্রাক-পিকআপ সংঘর্ষে অন্তত ৮ শ্রমিক নিহত গোলাপগঞ্জে বিএনপি নেতার ওপর হামলা: এজাহারভুক্ত ২ আসামি গ্রেফতার জুলাই হত্যাকাণ্ডে অভিযুক্ত গোলাপগঞ্জের সেই আলোচিত মুখগুলো, যারা এখনো ধরাছোঁয়ার বাইরে গোলাপগঞ্জে শান্তিপূর্ণভাবে চলছে ধর্মঘট; দাবি না মানলে পুরো সিলেটে ডাক দেওয়ার হুঁশিয়ারি সিলেট আদালত প্রাঙ্গণে আইনজীবীর ওপর সন্ত্রাসী হামলা, আঙুল কেটে গুরুতর জখম গোলাপগঞ্জে ব্যাটারি ও মোটরচালিত 'অটোব্যান' অপসারণের দাবিতে পরিবহন ধর্মঘটের ডাক গোলাপগঞ্জে প্রতিপক্ষের ওপর হামলা: বাবা-ছেলে কারাগারে। ঢাকাদক্ষিণ বাজারে তারের জঞ্জাল: যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা শাপলার জায়গায় দৃঢ় রয়েছি, অবশ্যই অর্জন করব: হাসনাত আবদুল্লাহ
ad728

সিলেটের গোলাপগঞ্জে রাসেল আহমদ নামে এক ব্যক্তি নিখোঁজ।

প্রতিবেদকের তথ্য : এম এ মালেক
  • নিউজ প্রকাশের তারিখ : May 26, 2026
  • সংবাদটি দেখেছেন: 36
ছবির ক্যাপশন : নিখোঁজ রাসেল আহমদ।

সিলেটের গোলাপগঞ্জে রাসেল আহমদ নামে এক ব্যক্তি নিখোঁজ

গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের উত্তর কানিশাইল গ্রাম থেকে রাসেল আহমদ (৩৬) নামে এক ব্যক্তি নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল ২৫ মে (সোমবার) দুপুরে তিনি নিখোঁজ হন।

​নিখোঁজ রাসেল আহমদ ভোলার শিবপুর শান্তির হাট গ্রামের মো: রুছুল আমিনের ছেলে। তিনি বর্তমানে গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ ইউনিয়নের উত্তর কানিশাইল গ্রামে বসবাস করছিলেন।

​পারিবারিক সূত্রে জানা যায়,গতকাল(সোমবার) (২৫ মে ২০২৬) আনুমানিক দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে রাসেল আহমদ জনাব নূর হোসেনের কাছ থেকে নগদ ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা নিয়ে উত্তর কানিশাইলস্থ বাসা থেকে গোলাপগঞ্জ বাজারের এক ডাব ব্যবসায়ীর পাওনা টাকা পরিশোধের উদ্দেশ্যে বের হন। এরপর থেকে তাঁর আর কোনো খোঁজ মিলছে না। বর্তমানে তাঁর ব্যবহৃত ব্যক্তিগত মোবাইল নম্বরটিও বন্ধ রয়েছে। সম্ভাব্য সকল আত্মীয়-স্বজন ও পরিচিত জায়গায় খোঁজাখুঁজি করেও পরিবারের সদস্যরা তাঁর কোনো সন্ধান পাননি। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, নিখোঁজ রাসেল আহমদের সন্ধানে গোলাপগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার প্রক্রিয়া চলছে।

নিখোঁজ ব্যক্তির বিবরণ:

  • বয়স: আনুমানিক ৩৬ বছর।
  • গায়ের রং: কালো।
  • পরনে ছিল: সবুজ রঙের একটি কোটা পাঞ্জাবি।
  • জন্ম নিবন্ধন নম্বর: ১৯৯০৬১১৩৮২৫১২৮৫১০
  • মাতার নাম: বিবি হাজেরা খাতুন।

যোগাযোগ:

যদি কোনো সহৃদয় ব্যক্তি এই ব্যক্তির সন্ধান পেয়ে থাকেন, তবে বিনীতভাবে নিম্নলিখিত নম্বরে বা নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে:

  • নূর হোসেন: ০১৩২৩৫৬৩৩৮৬
  • গোলাপগঞ্জ মডেল থানা, সিলেট।

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728