আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি ছানু ও সম্পাদক হারিছ সাংবাদিক খালেদের বিরুদ্ধে সাইবার অপপ্রচারের অভিযোগ: নেপথ্যে সত্য প্রকাশের গোলাপগঞ্জে সাংবাদিক খালেদ আহমেদকে হেনস্তা ও হুমকির অভিযোগ, দ্রুত সমাধানের দাবি সাহেদ আহমদ রিপনের গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিকের স্মরণকালের বৃহৎ জানাজা ঢাকা আশুলিয়ায় সাংবাদিকের উপর হামলা আন্তর্জাতিক নার্সেস দিবসে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত** ইসলামী ব্যাংক হাসপাতাল খুলনায় আন্তর্জাতিক নার্স দিবস ২০২৬ পালিত সুপ্রিম কোর্টের আদেশ উপেক্ষার অভিযোগে খুলনায় ৮ খেয়াঘাটে পারানি আদায় অব্যাহত *সাবেক প্রতিমন্ত্রী ও এমপিসহ ৭ জনের আয়কর নথি জব্দের নির্দেশ আদালতের** প্রধানমন্ত্রী তারেক রহমানের কেএমপি পুনাক স্টল পরিদর্শন অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর *শ্রম খাতে দুর্নীতি: সাবেক প্রতিমন্ত্রী ও পরিচালকের বিরুদ্ধে চার্জশীট দাখিল** পুলিশের ৬ কর্মকর্তার বদলি, নতুন পদায়ন আদেশ জারি** খুলনায় ৯৩ হাজারের বেশি শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা** **📰 তেরখাদায় সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দোকান দখলের অভিযোগ**
ad728

অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রতিবেদকের তথ্য : দৈনিক সিলেট টাইমস 24
  • নিউজ প্রকাশের তারিখ : Sep 12, 2026
  • সংবাদটি দেখেছেন: 207
ছবির ক্যাপশন : অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর


মো: আল-মাহফুজ শাওন 
 
প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন অঞ্চলে নির্মিত হলেও দীর্ঘদিন ধরে অব্যবহৃত পড়ে থাকা ছয়টি শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ দিয়েছেন। গত ১২ এপ্রিল একটি জাতীয় দৈনিকে প্রকাশিত ‘৩২০ কোটি টাকা খরচে ৬ শিশু হাসপাতালের ভবন পড়ে আছে’ শীর্ষক প্রতিবেদন প্রধানমন্ত্রীর নজরে এলে তিনি এ বিষয়ে জরুরি পদক্ষেপ নেন।
 
প্রতিবেদনে উল্লেখ করা হয়, খুলনা, রংপুর, রাজশাহী, বরিশাল, সিলেট ও কুমিল্লায় আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন ছয়টি শিশু হাসপাতালের ভবন নির্মাণ শেষ হলেও বছরের পর বছর তা চালু হয়নি। এতে সংশ্লিষ্ট অঞ্চলের শিশু স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে।
 
এ ঘটনার পর প্রধানমন্ত্রী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী , প্রতিমন্ত্রী , স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠক করেন।
 
বৈঠকে প্রধানমন্ত্রী অবিলম্বে অব্যবহৃত হাসপাতালগুলো পরিদর্শন করে দ্রুত চালুর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন। একই সঙ্গে আগামী ২ জুন ২০২৬ সালের মধ্যে নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি ও সার্বিক প্রতিবেদন জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।
 
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি এ তথ্য নিশ্চিত করেছেন।
 
বৈঠকে আরও আলোচনা হয়, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল বর্তমানে আংশিক চালু রয়েছে। এ অবস্থায় ৫০০ শয্যাবিশিষ্ট হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি রাজধানীর শাহবাগে অবস্থিত বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীন সুপার স্পেশালাইজড হাসপাতালসহ অন্যান্য হাসপাতালও দ্রুত চালুর নির্দেশনা দেওয়া হয়েছে।
 
এদিকে, নীলফামারীতে ১ হাজার শয্যাবিশিষ্ট বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতাল নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে চীনা দূতাবাসকে সম্পৃক্ত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। জানা গেছে, নীলফামারী সদর উপজেলায় হাসপাতালটি নির্মিত হবে এবং এটি বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারে ঘোষিত “প্রতিটি জেলায় আধুনিক সেকেন্ডারি স্বাস্থ্যসেবা ইউনিট প্রতিষ্ঠা” পরিকল্পনার অংশ।
 
স্বাস্থ্য সচিব কামরুজ্জামান চৌধুরী জানান, উত্তরাঞ্চল বিশেষ করে রংপুর বিভাগে প্রায় দুই কোটি মানুষের জন্য উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করা এখনও বড় চ্যালেঞ্জ। সীমিত স্বাস্থ্য অবকাঠামো, দারিদ্র্য এবং দক্ষ জনবলের অভাবের কারণে জটিল রোগের চিকিৎসা ব্যাহত হচ্ছে। বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতাল চালু হলে এটি উত্তরাঞ্চলের জন্য একটি আঞ্চলিক রেফারেল কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728

দৈনিক সিলেট টাইমস 24

সত্যের পথে, মানুষের পাশে

সম্পাদকীয়

  • সম্পাদক ও প্রকাশক সাহেদ আহমদ রিপন
  • বার্তা সম্পাদক মাহি আহমদ মালেক

যোগাযোগ

© ২০২৬ দৈনিক সিলেট টাইমস — সর্বস্বত্ব সংরক্ষিত
সত্য — নিরপেক্ষতা — দায়িত্বশীলতা — জনস্বার্থ
Technical Support by ZapStudio Network