আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ধারাবহরবাসী, কঠোর পদক্ষেপের দাবি সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় সভাপতি রাগীব আলী, গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের অভিনন্দন গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার সংকট, অনিয়মের অভিযোগ—তদন্তের দাবি গোলাপগঞ্জে ঝাঁকজমকপূর্ণ আয়োজনে উপজেলা প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠান তামাকমুক্ত গোলাপগঞ্জ গড়তে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর কর্মসূচির আওতায় গোলাপগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও বৃক্ষরোপণ অভিযান কর্মসংস্থান ব্যাংকের সাবেক পরিচালক অরিজিৎ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক গোলাপগঞ্জের সাংবাদিকতা অঙ্গনে পাল্টাপাল্টি অভিযোগ গোলাপগঞ্জ হাসপাতালে কেলেঙ্কারির অভিযোগ: অনৈতিকতা ও ধামাচাপা নিয়ে উঠছে নানা প্রশ্ন ঢাকাদক্ষিণ বাজার বণিক সমিতি নির্বাচনে সাধারণ সম্পাদক পদে শেখ মোঃ রাহেল আহমদের প্রার্থিতা ঘোষণা গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি ছানু ও সম্পাদক হারিছ সাংবাদিক খালেদের বিরুদ্ধে সাইবার অপপ্রচারের অভিযোগ: নেপথ্যে সত্য প্রকাশের গোলাপগঞ্জে সাংবাদিক খালেদ আহমেদকে হেনস্তা ও হুমকির অভিযোগ, দ্রুত সমাধানের দাবি সাহেদ আহমদ রিপনের গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিকের স্মরণকালের বৃহৎ জানাজা ঢাকা আশুলিয়ায় সাংবাদিকের উপর হামলা
ad728

গোলাপগঞ্জে অবৈধ ব্যাটারিচালিত ভ্যান বন্ধে প্রশাসন ও রাজনৈতিক নেতাদের কঠোর সিদ্ধান্ত

প্রতিবেদকের তথ্য : মাহি আহমদ মালেক
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 18, 2026
  • সংবাদটি দেখেছেন: 46
ছবির ক্যাপশন : গোলাপগঞ্জে ব্যাটারিচালিত ভ্যানের কর্মবিরতি ও আন্দোলন নিয়ে প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দের মতবিনিময় সভা।

গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি:

সিলেটের গোলাপগঞ্জে ব্যাটারিচালিত ভ্যানগাড়ির কর্মবিরতি ও চলমান আন্দোলন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গোলাপগঞ্জ উপজেলা উপকমিটির উদ্যোগে আয়োজিত এই বৈঠকে অবৈধ ব্যাটারিচালিত ভ্যানগাড়ি চলাচল স্থায়ীভাবে বন্ধের বিষয়ে কঠোর সিদ্ধান্ত গৃহীত হয়।

​সভায় গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে সার্বিক পরিস্থিতি পর্যালোচনার পর এই যৌথ সিদ্ধান্ত নেন।

​বৈঠক সূত্রে জানা যায়, উপজেলার সার্বিক শৃঙ্খলা ও সড়ক নিরাপত্তা বজায় রাখতে অবৈধ ব্যাটারিচালিত ভ্যান চলাচল বন্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সাধারণ জনগণ ও ভ্যানচালকদের বিষয়ে অবহিত করতে এবং সচেতনতা বাড়াতে দ্রুতই পুরো উপজেলায় মাইকিং পরিচালনা করা হবে।

​প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, একটি নিরাপদ ও সুশৃঙ্খল গোলাপগঞ্জ গড়ে তোলার জন্য এ পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সাথে এই সিদ্ধান্ত বাস্তবায়নে সর্বস্তরের এলাকাবাসী ও রাজনৈতিক নেতৃবৃন্দের আন্তরিক সহযোগিতা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টা কামনা করেছেন উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন।

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728

দৈনিক সিলেট টাইমস 24

সত্যের পথে, মানুষের পাশে

সম্পাদকীয়

  • সম্পাদক ও প্রকাশক সাহেদ আহমদ রিপন
  • বার্তা সম্পাদক মাহি আহমদ মালেক

যোগাযোগ

© ২০২৬ দৈনিক সিলেট টাইমস — সর্বস্বত্ব সংরক্ষিত
সত্য — নিরপেক্ষতা — দায়িত্বশীলতা — জনস্বার্থ
Technical Support by ZapStudio Network