আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চরম অব্যবস্থাপনা: দুর্ভোগে রোগী ও স্বজনরা গোলাপগঞ্জে বিএনপি নেতার ওপর হামলা: এজাহারভুক্ত ২ আসামি গ্রেফতার জুলাই হত্যাকাণ্ডে অভিযুক্ত গোলাপগঞ্জের সেই আলোচিত মুখগুলো, যারা এখনো ধরাছোঁয়ার বাইরে গোলাপগঞ্জে শান্তিপূর্ণভাবে চলছে ধর্মঘট; দাবি না মানলে পুরো সিলেটে ডাক দেওয়ার হুঁশিয়ারি সিলেট আদালত প্রাঙ্গণে আইনজীবীর ওপর সন্ত্রাসী হামলা, আঙুল কেটে গুরুতর জখম গোলাপগঞ্জে ব্যাটারি ও মোটরচালিত 'অটোব্যান' অপসারণের দাবিতে পরিবহন ধর্মঘটের ডাক ঢাকাদক্ষিণ বাজারে তারের জঞ্জাল: যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা শাপলার জায়গায় দৃঢ় রয়েছি, অবশ্যই অর্জন করব: হাসনাত আবদুল্লাহ জুলাই সনদ স্বাক্ষরকারীরাও সেই কলম পেতে পারেন পিআর নিয়ে জামায়াতের আন্দোলন রাজনৈতিক প্রতারণা ছাড়া আর কিছু নয়: নাহিদ দুই আট নম্বরের ম্যাচে ডি ক্লার্কের ঝড়ে দক্ষিণ আফ্রিকার ভারত জয় হারের দায় নিজের কাঁধে নিলেন কাবরেরা আগে চিন্তা করা যেত না এভাবে ফিরে আসব, বললেন শমিত সোম রোহিতের অধিনায়কত্ব কেড়ে নেওয়া নিয়ে সৌরভ, ‘আমার সঙ্গেও হয়েছে, দ্রাবিড়ের সঙ্গেও হয়েছে’ সেদিনই বুঝেছিলাম, মেয়েদের জন্য পৃথিবী নিরাপদ নয়...
ad728

গোলাপগঞ্জে ব্যাটারি ও মোটরচালিত 'অটোব্যান' অপসারণের দাবিতে পরিবহন ধর্মঘটের ডাক

প্রতিবেদকের তথ্য : এম এ মালেক
  • নিউজ প্রকাশের তারিখ : May 17, 2026
  • সংবাদটি দেখেছেন: 152
ছবির ক্যাপশন :

নিজস্ব প্রতিবেদক, গোলাপগঞ্জ | সিলেট সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় ব্যাটারি ও মোটরচালিত অবৈধ 'অটোব্যান' উচ্ছেদ এবং প্রশাসনের নিষ্ক্রিয়তার প্রতিবাদে ধর্মঘটের ডাক দিয়েছে সিলেট জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন (রেজি নং: চট্ট-২১৫৯)-এর অন্তর্ভুক্ত গোলাপগঞ্জ উপজেলা উপকমিটি।​আগামীকাল বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ভোর ৬টা থেকে শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত এই অবরোধ কর্মসূচি পালিত হবে বলে জানানো হয়েছে। শ্রমিক নেতাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তায় অবৈধ ব্যাটারি ও মোটরচালিত অটোব্যান চলাচলের কারণে তারা নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং যানজট তীব্র হচ্ছে। তাদের প্রধান দাবিগুলো হলো:১. অবিলম্বে রাস্তা থেকে সকল অবৈধ অটোব্যান অপসারণ করতে হবে।২. পরিবহন শ্রমিকদের নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।উপকমিটির সহ-সভাপতির বক্তব্য: ধর্মঘটের বিষয়ে গোলাপগঞ্জ উপজেলা উপকমিটির সহ-সভাপতি আইনুদ্দিন জানান, তারা দীর্ঘদিন ধরে প্রশাসনের কাছে এই সমস্যা সমাধানের দাবি জানিয়ে আসছেন। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়ায় তারা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হয়েছেন।তিনি হুশিয়ারি দিয়ে বলেন, "আমাদের দাবি স্পষ্ট—অবৈধ অটোব্যান বন্ধ করতে হবে। প্রশাসন যদি দ্রুত এই সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ না নেয়, তবে পরবর্তীতে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিতে আমরা বাধ্য হব বৃহস্পতিবার ভোর থেকে শুরু হতে যাওয়া এই অবরোধের ফলে গোলাপগঞ্জসহ আশেপাশের এলাকায় পণ্যবাহী যান চলাচল স্থবির হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। পরিবহন শ্রমিক নেতারা সাধারণ মানুষের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে এই কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন।

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728