আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চরম অব্যবস্থাপনা: দুর্ভোগে রোগী ও স্বজনরা গোলাপগঞ্জে বিএনপি নেতার ওপর হামলা: এজাহারভুক্ত ২ আসামি গ্রেফতার জুলাই হত্যাকাণ্ডে অভিযুক্ত গোলাপগঞ্জের সেই আলোচিত মুখগুলো, যারা এখনো ধরাছোঁয়ার বাইরে গোলাপগঞ্জে শান্তিপূর্ণভাবে চলছে ধর্মঘট; দাবি না মানলে পুরো সিলেটে ডাক দেওয়ার হুঁশিয়ারি সিলেট আদালত প্রাঙ্গণে আইনজীবীর ওপর সন্ত্রাসী হামলা, আঙুল কেটে গুরুতর জখম গোলাপগঞ্জে ব্যাটারি ও মোটরচালিত 'অটোব্যান' অপসারণের দাবিতে পরিবহন ধর্মঘটের ডাক ঢাকাদক্ষিণ বাজারে তারের জঞ্জাল: যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা শাপলার জায়গায় দৃঢ় রয়েছি, অবশ্যই অর্জন করব: হাসনাত আবদুল্লাহ জুলাই সনদ স্বাক্ষরকারীরাও সেই কলম পেতে পারেন পিআর নিয়ে জামায়াতের আন্দোলন রাজনৈতিক প্রতারণা ছাড়া আর কিছু নয়: নাহিদ দুই আট নম্বরের ম্যাচে ডি ক্লার্কের ঝড়ে দক্ষিণ আফ্রিকার ভারত জয় হারের দায় নিজের কাঁধে নিলেন কাবরেরা আগে চিন্তা করা যেত না এভাবে ফিরে আসব, বললেন শমিত সোম রোহিতের অধিনায়কত্ব কেড়ে নেওয়া নিয়ে সৌরভ, ‘আমার সঙ্গেও হয়েছে, দ্রাবিড়ের সঙ্গেও হয়েছে’ সেদিনই বুঝেছিলাম, মেয়েদের জন্য পৃথিবী নিরাপদ নয়...
ad728

গোলাপগঞ্জে শান্তিপূর্ণভাবে চলছে ধর্মঘট; দাবি না মানলে পুরো সিলেটে ডাক দেওয়ার হুঁশিয়ারি

প্রতিবেদকের তথ্য : এম এ মালেক
  • নিউজ প্রকাশের তারিখ : May 17, 2026
  • সংবাদটি দেখেছেন: 96
ছবির ক্যাপশন : গোলাপগঞ্জে শান্তিপূর্ণভাবে চলা ধর্মঘটের একটি দৃশ্য।

নিজস্ব প্রতিবেদক, গোলাপগঞ্জ:

সিলেটের গোলাপগঞ্জে কোনো ধরনের বিশৃঙ্খলা বা হতাহতের ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে চলছে পণ্যবাহী পরিবহন ধর্মঘট। ধর্মঘট চলাকালীন রাস্তায় হালকা ট্রাক, পিকআপ এবং কাভার্ড ভ্যান চলাচল করতে দেখা গেলেও তাতে কোনো বাধা সৃষ্টি করছে না শ্রমিক সংগঠনগুলো।

​শ্রমিক নেতৃবৃন্দ জানিয়েছেন, শুধুমাত্র গোলাপগঞ্জ উপজেলার আওতাভুক্ত মালবাহী ট্রাক, পিকআপ এবং কাভার্ড ভ্যানগুলোকে কর্মবিরতিতে রাখা হয়েছে। ধর্মঘটের সমর্থনে সংগঠনের নেতাকর্মীরা কঠোর নজরদারিতে রয়েছেন যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। তবে অন্যান্য উপজেলা বা থানা থেকে ছেড়ে আসা যানবাহনগুলো চলাচলে কোনো প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে না।

​এ বিষয়ে গোলাপগঞ্জ উপ-কমিটির সাধারণ সম্পাদক কামরান আহমদ ও সহ-সভাপতি আইনুদ্দিন বলেন, "আমাদের নেতাকর্মীরা সতর্ক আছেন যাতে যাত্রী বা বাইরের মালবাহী যানের কোনো সমস্যা না হয়। তবে আমাদের এই ধর্মঘট শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। এর মধ্যে যদি আমাদের যৌক্তিক দাবিগুলো মানা না হয়, তবে আমরা পরবর্তীতে সমগ্র সিলেট জেলা জুড়ে ধর্মঘটের ডাক দিতে বাধ্য হব।"

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728