আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চরম অব্যবস্থাপনা: দুর্ভোগে রোগী ও স্বজনরা গোলাপগঞ্জে বিএনপি নেতার ওপর হামলা: এজাহারভুক্ত ২ আসামি গ্রেফতার জুলাই হত্যাকাণ্ডে অভিযুক্ত গোলাপগঞ্জের সেই আলোচিত মুখগুলো, যারা এখনো ধরাছোঁয়ার বাইরে গোলাপগঞ্জে শান্তিপূর্ণভাবে চলছে ধর্মঘট; দাবি না মানলে পুরো সিলেটে ডাক দেওয়ার হুঁশিয়ারি সিলেট আদালত প্রাঙ্গণে আইনজীবীর ওপর সন্ত্রাসী হামলা, আঙুল কেটে গুরুতর জখম গোলাপগঞ্জে ব্যাটারি ও মোটরচালিত 'অটোব্যান' অপসারণের দাবিতে পরিবহন ধর্মঘটের ডাক ঢাকাদক্ষিণ বাজারে তারের জঞ্জাল: যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা শাপলার জায়গায় দৃঢ় রয়েছি, অবশ্যই অর্জন করব: হাসনাত আবদুল্লাহ জুলাই সনদ স্বাক্ষরকারীরাও সেই কলম পেতে পারেন পিআর নিয়ে জামায়াতের আন্দোলন রাজনৈতিক প্রতারণা ছাড়া আর কিছু নয়: নাহিদ দুই আট নম্বরের ম্যাচে ডি ক্লার্কের ঝড়ে দক্ষিণ আফ্রিকার ভারত জয় হারের দায় নিজের কাঁধে নিলেন কাবরেরা আগে চিন্তা করা যেত না এভাবে ফিরে আসব, বললেন শমিত সোম রোহিতের অধিনায়কত্ব কেড়ে নেওয়া নিয়ে সৌরভ, ‘আমার সঙ্গেও হয়েছে, দ্রাবিড়ের সঙ্গেও হয়েছে’ সেদিনই বুঝেছিলাম, মেয়েদের জন্য পৃথিবী নিরাপদ নয়...
ad728

সিলেট আদালত প্রাঙ্গণে আইনজীবীর ওপর সন্ত্রাসী হামলা, আঙুল কেটে গুরুতর জখম

প্রতিবেদকের তথ্য : সাহেদ আহমদ রিপন
  • নিউজ প্রকাশের তারিখ : May 17, 2026
  • সংবাদটি দেখেছেন: 134
ছবির ক্যাপশন : আহত আইনজীবী ইয়ামিন চৌধুরী চিকিৎসাধীন অবস্থায়

সিলেট জেলা আদালত প্রাঙ্গণে পেশাগত দায়িত্ব পালনকালে অ্যাডভোকেট ইয়ামিন চৌধুরীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে আদালত প্রাঙ্গণে প্রকাশ্য দিবালোকে ধারালো অস্ত্র দিয়ে এ হামলা চালানো হয়।

হামলায় গুরুতর আহত হন আইনজীবী ইয়ামিন চৌধুরী। তার হাতের দুটি আঙুল মারাত্মকভাবে জখম হয়েছে। বর্তমানে তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনায় অভিযুক্ত হিসেবে মাসুক উদ্দিনের নাম উঠে এসেছে, যিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত এবং একজন শিক্ষানবিশ আইনজীবী বলে জানা গেছে।

আহত ইয়ামিন চৌধুরী হাসপাতালের শয্যা থেকে জানান, দীর্ঘদিনের পেশাগত বিরোধের জের ধরেই এ হামলা হয়েছে। তিনি বলেন, “আমি মাসুক উদ্দিনের একটি হত্যা মামলায় বিবাদী পক্ষের আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করছি। সে মামলায় জামিন পাওয়ার উদ্দেশ্যে একটি ভুয়া মেডিকেল সার্টিফিকেট আদালতে দাখিল করা হয়। আমি সেটি চ্যালেঞ্জ করলে আদালত তদন্তের নির্দেশ দেন এবং জালিয়াতি প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়ের হয়।”

স্থানীয় সূত্রে জানা যায়, পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানের ছবি ফেসবুকে পোস্টকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর জের ধরে বুধবার দুপুরে আদালত প্রাঙ্গণে মাসুক উদ্দিন ধারালো অস্ত্র নিয়ে ইয়ামিন চৌধুরীর ওপর হামলা চালায় এবং তাকে হত্যার চেষ্টা করে।

এ ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিবাদ দেখা দিয়েছে। জৈন্তাপুর উপজেলা ছাত্রদল নেতা সাহেদ আহমদ তাঁর ফেসবুক স্ট্যাটাসে হামলাকে ‘বর্বরোচিত’ আখ্যা দিয়ে দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তারের দাবি জানান।

ঘটনায় আদালত প্রাঙ্গণে আইনজীবী ও বিচারপ্রার্থীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল জাকির বলেন, “ঘটনাটি আমরা শুনেছি। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় আইনজীবী মহলে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। পেশাগত দায়িত্ব পালনের সময় আইনজীবীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

অভিযুক্ত মাসুক উদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728