আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি ছানু ও সম্পাদক হারিছ সাংবাদিক খালেদের বিরুদ্ধে সাইবার অপপ্রচারের অভিযোগ: নেপথ্যে সত্য প্রকাশের গোলাপগঞ্জে সাংবাদিক খালেদ আহমেদকে হেনস্তা ও হুমকির অভিযোগ, দ্রুত সমাধানের দাবি সাহেদ আহমদ রিপনের গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিকের স্মরণকালের বৃহৎ জানাজা ঢাকা আশুলিয়ায় সাংবাদিকের উপর হামলা আন্তর্জাতিক নার্সেস দিবসে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত** ইসলামী ব্যাংক হাসপাতাল খুলনায় আন্তর্জাতিক নার্স দিবস ২০২৬ পালিত সুপ্রিম কোর্টের আদেশ উপেক্ষার অভিযোগে খুলনায় ৮ খেয়াঘাটে পারানি আদায় অব্যাহত *সাবেক প্রতিমন্ত্রী ও এমপিসহ ৭ জনের আয়কর নথি জব্দের নির্দেশ আদালতের** প্রধানমন্ত্রী তারেক রহমানের কেএমপি পুনাক স্টল পরিদর্শন অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর *শ্রম খাতে দুর্নীতি: সাবেক প্রতিমন্ত্রী ও পরিচালকের বিরুদ্ধে চার্জশীট দাখিল** পুলিশের ৬ কর্মকর্তার বদলি, নতুন পদায়ন আদেশ জারি** খুলনায় ৯৩ হাজারের বেশি শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা** **📰 তেরখাদায় সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দোকান দখলের অভিযোগ**
ad728

গোলাপগঞ্জে আওয়ামী লীগের দোসরদের পুনর্বাসনের চেষ্টা? সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি নিয়ে তোলপাড়

প্রতিবেদকের তথ্য : মাহি আহমদ মালেক
  • নিউজ প্রকাশের তারিখ : Sep 12, 2026
  • সংবাদটি দেখেছেন: 23
ছবির ক্যাপশন : গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটির সাধারণ সম্পাদক ফাহাদ আহমেদ ও তার রাজনৈতিক কর্মকাণ্ডের স্থিরচিত্র।

জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সিলেটের গোলাপগঞ্জে নির্বিচার গুলিতে অন্তত সাতজন নিহত এবং শত শত আন্দোলনকারী মারাত্মকভাবে আহত হন। কিন্তু এই রক্তের দাগ না শুকাতেই গোলাপগঞ্জে স্বৈরাচার ও ফ্যাসিবাদের সহযোগী বলে পরিচিতদের বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংস্থায় পুনর্বাসনের অভিযোগ উঠেছে।

​সম্প্রতি গঠিত 'গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতি'র নতুন কার্যনির্বাহী কমিটিতে আওয়ামী লীগ সমর্থিত ও সাবেক সংসদ সদস্যদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত মো. ফাহাদ আহমেদকে সাধারণ সম্পাদক পদে মনোনীত করায় স্থানীয় গণমাধ্যমকর্মী, বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

​সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক আলোকচিত্রে দেখা যায়, বিগত সরকার আমলে আওয়ামী লীগের মন্ত্রী, সংসদ সদস্য ও প্রভাবশালী নেতাদের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় উপস্থিতি ছিল ফাহাদের। স্থানীয়দের অভিযোগ, জুলাই বিপ্লবকালীন সময়েও ফ্যাসিবাদী ব্যবস্থার সমর্থক হিসেবে কাজ করা ব্যক্তিদের এভাবে সাংবাদিক সংগঠনের গুরুত্বপূর্ণ পদে বসানো শহীদদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতার শামিল।

​গোলাপগঞ্জের স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে প্রশ্ন তুলেছেন— যে গোলাপগঞ্জের মাটিতে সাতজন তাজা প্রাণ শহীদ হলেন, সেখানে ফ্যাসিবাদের দোসররা কীভাবে কোনো সাংবাদিক বা কল্যাণমূলক সংগঠনের মূল নেতৃত্বে আসে? কার বা কাদের গোপন ইন্ধন ও ব্যাকস্টেজ মেকানিজমে এসব বিতর্কিত ব্যক্তিদের পুনর্বাসন করা হচ্ছে, তা নিয়েও নানা গুঞ্জন চলছে।

​এ বিষয়ে গোলাপগঞ্জের সচেতন ছাত্র-জনতা ও স্থানীয় বিপ্লবীরা বিতর্কিত এই কমিটি অবিলম্বে বাতিল করে নিরপেক্ষ ও বিপ্লবের পক্ষে থাকা সাংবাদিকদের নিয়ে একটি স্বচ্ছ কমিটি গঠনের জোর দাবি জানিয়েছেন।


প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728

দৈনিক সিলেট টাইমস 24

সত্যের পথে, মানুষের পাশে

সম্পাদকীয়

  • সম্পাদক ও প্রকাশক সাহেদ আহমদ রিপন
  • বার্তা সম্পাদক মাহি আহমদ মালেক

যোগাযোগ

© ২০২৬ দৈনিক সিলেট টাইমস — সর্বস্বত্ব সংরক্ষিত
সত্য — নিরপেক্ষতা — দায়িত্বশীলতা — জনস্বার্থ
Technical Support by ZapStudio Network