আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ধারাবহরবাসী, কঠোর পদক্ষেপের দাবি সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় সভাপতি রাগীব আলী, গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের অভিনন্দন গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার সংকট, অনিয়মের অভিযোগ—তদন্তের দাবি গোলাপগঞ্জে ঝাঁকজমকপূর্ণ আয়োজনে উপজেলা প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠান তামাকমুক্ত গোলাপগঞ্জ গড়তে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর কর্মসূচির আওতায় গোলাপগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও বৃক্ষরোপণ অভিযান কর্মসংস্থান ব্যাংকের সাবেক পরিচালক অরিজিৎ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক গোলাপগঞ্জের সাংবাদিকতা অঙ্গনে পাল্টাপাল্টি অভিযোগ গোলাপগঞ্জ হাসপাতালে কেলেঙ্কারির অভিযোগ: অনৈতিকতা ও ধামাচাপা নিয়ে উঠছে নানা প্রশ্ন ঢাকাদক্ষিণ বাজার বণিক সমিতি নির্বাচনে সাধারণ সম্পাদক পদে শেখ মোঃ রাহেল আহমদের প্রার্থিতা ঘোষণা গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি ছানু ও সম্পাদক হারিছ সাংবাদিক খালেদের বিরুদ্ধে সাইবার অপপ্রচারের অভিযোগ: নেপথ্যে সত্য প্রকাশের গোলাপগঞ্জে সাংবাদিক খালেদ আহমেদকে হেনস্তা ও হুমকির অভিযোগ, দ্রুত সমাধানের দাবি সাহেদ আহমদ রিপনের গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিকের স্মরণকালের বৃহৎ জানাজা ঢাকা আশুলিয়ায় সাংবাদিকের উপর হামলা
ad728

গোলাপগঞ্জে উপজেলা প্রেসক্লাবের কার্যালয় উদ্বোধন: ‘সাংবাদিকরা সমাজের দর্পণ’

প্রতিবেদকের তথ্য : মাহি আহমদ মালেক
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 18, 2026
  • সংবাদটি দেখেছেন: 78
ছবির ক্যাপশন : গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যালয় ফিতা কেটে উদ্বোধন করছেন অতিথিবৃন্দ।

গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি:

সিলেটের গোলাপগঞ্জে পেশাদার সাংবাদিকদের সংগঠন ‘গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাব’-এর নতুন কার্যালয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। বুধবার পৌর শহরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ফিতা কেটে কার্যালয়টির শুভ সূচনা করেন অতিথিবৃন্দ।

​পরবর্তীতে উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মো. ছানু মিয়া। সাধারণ সম্পাদক হারিছ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ‘দৈনিক সংবাদ দিগন্ত’-এর নির্বাহী সম্পাদক রিপন রুদ্র।

​প্রধান অতিথির বক্তব্যে রিপন রুদ্র বলেন, “সাংবাদিকরা হচ্ছেন জাতির দর্পণ। এই কথাটি মাথায় রেখেই বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতে হবে। মানুষের ক্ষতি বা অমঙ্গল হয়—এমন কোনো কাজে যুক্ত হওয়া সাংবাদিকতার নীতির পরিপন্থী। সাংবাদিকদের মূল কাজ সমাজের নানা অসঙ্গতি তুলে ধরা এবং সাদাকে সাদা ও কালোকে কালো বলা। কোনো অবস্থাতেই সত্যকে আড়াল করা যাবে না। ইতিবাচক ও বলিষ্ঠ ভূমিকা পালনের মাধ্যমে সাংবাদিকরা সমাজ বদলে দিতে পারেন।”

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজা)-র সাধারণ সম্পাদক ও এনটিভির সিনিয়র ক্যামেরাপারসন আনিছ রহমান, বাংলা টিভির সিলেট প্রতিনিধি ও ইমজা সদস্য আলমগীর হোসেন, সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ‘ডাকার ডাক’-এর সিলেট ব্যুরো প্রধান এমদাদুল রহমান চৌধুরী জিয়া, দৈনিক সংবাদ দিগন্তের বিশেষ প্রতিনিধি সুমন আহমদ, দৈনিক সোনালী সিলেটের উপদেষ্টা মাসুদুর রহমান চৌধুরী, শ্রমিক নেতা কামরান আহমদ এবং উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জাকারিয়া তালুকদার।

​এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি শাহান উদ্দিন নাজু, সহ-সভাপতি শাহ আলম ও মো. রফিকুল ইসলাম আনসারী; সাংগঠনিক সম্পাদক সাহাদাত হোসেন কামাল; সহ-সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন ও সাহেদ আহমদ রিপন; কোষাধ্যক্ষ শিহাব উদ্দিন; সহ-কোষাধ্যক্ষ কামরুল ইসলাম; ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল হাসিব; তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জুবের আহমদ সার্জন; প্রচার ও মিডিয়া সম্পাদক মো. আব্দুল আবিদ; সহ-প্রচার সম্পাদক মো. সুলেমান হোসেন; দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম; সহ-দপ্তর সম্পাদক আব্দুর রহিম মুন্না এবং প্রযুক্তি বিষয়ক সম্পাদক এম. এ. মালেক।

​অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের সদস্য হারুনুর রশীদ, লায়েক আহমদ, তাবারক আলী, মজির উদ্দিন, মুজিবুর রহমান, সেলিম আহমদ, খালেদ আহমদ, দারা খান, আশরাফ আহমদ শিপন, কন্টেন্ট ক্রিয়েটর 'সিলেটী মাসুদ', সিলেট বুলেটিনের সম্পাদক নিজাম উদ্দিন ও এম এস তপুসহ স্থানীয় সুধীবৃন্দ।

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728

দৈনিক সিলেট টাইমস 24

সত্যের পথে, মানুষের পাশে

সম্পাদকীয়

  • সম্পাদক ও প্রকাশক সাহেদ আহমদ রিপন
  • বার্তা সম্পাদক মাহি আহমদ মালেক

যোগাযোগ

© ২০২৬ দৈনিক সিলেট টাইমস — সর্বস্বত্ব সংরক্ষিত
সত্য — নিরপেক্ষতা — দায়িত্বশীলতা — জনস্বার্থ
Technical Support by ZapStudio Network