আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ধারাবহরবাসী, কঠোর পদক্ষেপের দাবি সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় সভাপতি রাগীব আলী, গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের অভিনন্দন গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার সংকট, অনিয়মের অভিযোগ—তদন্তের দাবি গোলাপগঞ্জে ঝাঁকজমকপূর্ণ আয়োজনে উপজেলা প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠান তামাকমুক্ত গোলাপগঞ্জ গড়তে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর কর্মসূচির আওতায় গোলাপগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও বৃক্ষরোপণ অভিযান কর্মসংস্থান ব্যাংকের সাবেক পরিচালক অরিজিৎ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক গোলাপগঞ্জের সাংবাদিকতা অঙ্গনে পাল্টাপাল্টি অভিযোগ গোলাপগঞ্জ হাসপাতালে কেলেঙ্কারির অভিযোগ: অনৈতিকতা ও ধামাচাপা নিয়ে উঠছে নানা প্রশ্ন ঢাকাদক্ষিণ বাজার বণিক সমিতি নির্বাচনে সাধারণ সম্পাদক পদে শেখ মোঃ রাহেল আহমদের প্রার্থিতা ঘোষণা গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি ছানু ও সম্পাদক হারিছ সাংবাদিক খালেদের বিরুদ্ধে সাইবার অপপ্রচারের অভিযোগ: নেপথ্যে সত্য প্রকাশের গোলাপগঞ্জে সাংবাদিক খালেদ আহমেদকে হেনস্তা ও হুমকির অভিযোগ, দ্রুত সমাধানের দাবি সাহেদ আহমদ রিপনের গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিকের স্মরণকালের বৃহৎ জানাজা ঢাকা আশুলিয়ায় সাংবাদিকের উপর হামলা
ad728

গোলাপগঞ্জে শিক্ষার্থীকে কুপ্রস্তাবের অভিযোগ: প্রধান শিক্ষককে অবরুদ্ধের পর থানায় নিল পুলিশ

প্রতিবেদকের তথ্য : মাহি আহমদ মালেক
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 18, 2026
  • সংবাদটি দেখেছেন: 25
ছবির ক্যাপশন : গোলাপগঞ্জে অভিযুক্ত প্রধান শিক্ষককে অবরুদ্ধের পর পুলিশ হেফাজতে নেওয়া হয়। (ছবি: সংগৃহীত)

সিলেটের গোলাপগঞ্জে এক শিক্ষার্থীকে কুপ্রস্তাব ও যৌন হয়রানির অভিযোগে ‘মছলম উদ্দিন খান একাডেমি’র প্রধান শিক্ষক এনামুল হককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। অবরুদ্ধ অবস্থা থেকে তাকে উদ্ধারের পর পুলিশ হেফাজতে নেওয়াকে কেন্দ্র করে বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশ এলাকায় তীব্র উত্তেজনা দেখা দিয়েছে।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১২ অক্টোবর) ভুক্তভোগী শিক্ষার্থী তার পরিবারকে ঘটনাটি জানায়। খবর পেয়ে শিক্ষার্থীর বাবা বিদ্যালয়ে গিয়ে সহপাঠীদের সঙ্গে কথা বলে ঘটনার প্রাথমিক সত্যতা নিশ্চিত হন। পরবর্তীতে বিষয়টি অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে ছড়িয়ে পড়লে গণক্ষোভের সৃষ্টি হয়। উত্তপ্ত জনতা ও ক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রধান শিক্ষক এনামুল হককে তার কক্ষে অবরুদ্ধ করে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে।

​ঘটনার খবর পেয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আব্দুর রহিম এবং গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা উত্তেজিত জনতাকে শান্ত করে প্রধান শিক্ষককে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে যান।

​এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা রুবেল আহমদ (৩৫) বাদী হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়, গত ৭ অক্টোবর দুপুর আনুমানিক ২টা ১৫ মিনিটে প্রধান শিক্ষকের কার্যালয়ে ভুক্তভোগী শিক্ষার্থীকে একা পেয়ে অসদাচরণ, কুপ্রস্তাব ও নানা ধরনের অনৈতিক প্রলোভন দেখান অভিযুক্ত শিক্ষক এনামুল হক।

​ঘটনার সত্যতা স্বীকার করে স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বলেন, "পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। চরম জনরোষ থেকে প্রধান শিক্ষককে উদ্ধার করে নিরাপদ পুলিশ হেফাজতে হস্তান্তর করা হয়েছে।"

​গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছবেদ আলী বলেন, "খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং অভিযুক্ত শিক্ষককে থানায় নিয়ে আসা হয়। বিষয়টির বিস্তারিত তদন্ত চলছে; তদন্তে সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।"

​এদিকে ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে এ বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক এনামুল হকের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। পুলিশি তদন্তের পরই ঘটনার প্রকৃত রহস্য উন্মোচিত হবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা।

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728

দৈনিক সিলেট টাইমস 24

সত্যের পথে, মানুষের পাশে

সম্পাদকীয়

  • সম্পাদক ও প্রকাশক সাহেদ আহমদ রিপন
  • বার্তা সম্পাদক মাহি আহমদ মালেক

যোগাযোগ

© ২০২৬ দৈনিক সিলেট টাইমস — সর্বস্বত্ব সংরক্ষিত
সত্য — নিরপেক্ষতা — দায়িত্বশীলতা — জনস্বার্থ
Technical Support by ZapStudio Network