আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি ছানু ও সম্পাদক হারিছ সাংবাদিক খালেদের বিরুদ্ধে সাইবার অপপ্রচারের অভিযোগ: নেপথ্যে সত্য প্রকাশের গোলাপগঞ্জে সাংবাদিক খালেদ আহমেদকে হেনস্তা ও হুমকির অভিযোগ, দ্রুত সমাধানের দাবি সাহেদ আহমদ রিপনের গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিকের স্মরণকালের বৃহৎ জানাজা ঢাকা আশুলিয়ায় সাংবাদিকের উপর হামলা আন্তর্জাতিক নার্সেস দিবসে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত** ইসলামী ব্যাংক হাসপাতাল খুলনায় আন্তর্জাতিক নার্স দিবস ২০২৬ পালিত সুপ্রিম কোর্টের আদেশ উপেক্ষার অভিযোগে খুলনায় ৮ খেয়াঘাটে পারানি আদায় অব্যাহত *সাবেক প্রতিমন্ত্রী ও এমপিসহ ৭ জনের আয়কর নথি জব্দের নির্দেশ আদালতের** প্রধানমন্ত্রী তারেক রহমানের কেএমপি পুনাক স্টল পরিদর্শন অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর *শ্রম খাতে দুর্নীতি: সাবেক প্রতিমন্ত্রী ও পরিচালকের বিরুদ্ধে চার্জশীট দাখিল** পুলিশের ৬ কর্মকর্তার বদলি, নতুন পদায়ন আদেশ জারি** খুলনায় ৯৩ হাজারের বেশি শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা** **📰 তেরখাদায় সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দোকান দখলের অভিযোগ**
ad728

মহান আওলিয়া দিবস" উপলক্ষে মাসব্যাপী"শোকরানা ও দোয়ার মাহফিল"-এর দ্বিতীয় পর্বের অনুষ্ঠান হয়েছে

প্রতিবেদকের তথ্য : দৈনিক সিলেট টাইমস 24
  • নিউজ প্রকাশের তারিখ : Sep 12, 2026
  • সংবাদটি দেখেছেন: 443
ছবির ক্যাপশন : মহান আওলিয়া দিবস" উপলক্ষে মাসব্যাপী"শোকরানা ও দোয়ার মাহফিল"-এর দ্বিতীয় পর্বের অনুষ্ঠান হয়েছে


নিজস্ব প্রতিবেদক:

আজ ১৭ই এপ্রিল শুক্রবার, আওলাদে রাসূল কুতুবুল আকতাব ডক্টর সৈয়দা তাহমিনা সুলতানা (মাঃ আঃ) হুজুরের শুভ জন্মদিন- "মহান আওলিয়া দিবস" উপলক্ষে রাজধানীর মিরপুর দরবার শরীফে মাসব্যাপী "শোকরানা ও দোয়ার মাহফিল"-এর দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয়েছে।

এই অনুষ্ঠানে কুতুবল আকতাবের শুভ জন্মদিনের বিশাল একটি কেক কাটা হয়| এই দিনে রাজধানীসহ টাঙ্গাইল, জামালপুর, শেরপুর জেলার বিপুল সংখ্যক আশেকে রাসূল ভাই ও বোনেরা "শোকরানা ও দোয়ার মাহফিলে" উপস্থিত হয়েছেন।

এই মাহফিলে "গৌরবময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন- ইন্টারন্যাশনাল আশেকে রাসূল অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট ইমামুল আশেকীন শায়েখুল আকবার জামানার ইমাম ডক্টর ˆসৈয়দ এম. সাঈদুর রহমান আল- মাহবুবী (মা:আ:) হুজুর, মিরপুর দরবার শরীফের মহাপরিচালক বৃটেনের অক্সফোর্ড ইউনিভার্সিটির সিনিয়র রিসার্চ ফেলো প্রফেসর ডক্টর ˆসৈয়দ এ. এফ. এম. বরকত-এ-খোদা, মিরপুর দরবার শরীফের উপ-মহাপরিচালক পি-এইচ.ডি. স্কলার সৈয়দ এ. এফ. এম. রহমত-এ-খোদাসহ বিশিষ্ ওলামায়ে কেরাম।

এদিকে ভোর থেকেই শত শত মহিলা আশেকে রাসূল কুতুবুল আকতাবের সাথে সাক্ষাৎ করে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য ফুলের তোড়া ও মালা মোবারক নিয়ে ছুটে আসেন। কুতুবুল আকতাব তাদের সাথে সাক্ষাৎ করেন এবং তাঁর জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বাণী মোবারক প্রদান করেন। অতঃপর সবাইকে তাবারুক ও শুভ জন্মদিনের কেক খাওয়ানোর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

মাহফিলে ইমামুল আশেকীন শায়খুল আকবার জামানার ইমাম ডক্টর সৈয়দ এম. সাঈদুর রহমান আল-মাহবুবী (মা: আ:) হুজুর জগৎবাসীর শান্তি ও সমৃদ্ধি এবং বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে আখেরি মোনাজাত পরিচালনা করেন।

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728

দৈনিক সিলেট টাইমস 24

সত্যের পথে, মানুষের পাশে

সম্পাদকীয়

  • সম্পাদক ও প্রকাশক সাহেদ আহমদ রিপন
  • বার্তা সম্পাদক মাহি আহমদ মালেক

যোগাযোগ

© ২০২৬ দৈনিক সিলেট টাইমস — সর্বস্বত্ব সংরক্ষিত
সত্য — নিরপেক্ষতা — দায়িত্বশীলতা — জনস্বার্থ
Technical Support by ZapStudio Network