আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমানীনগরে বনফুলকে জরিমানার নেপথ্যে ‘আপা’ ডাক নাকি বাসি মিষ্টি? মুখ খুললেন ইউএনও সিলেটের গোলাপগঞ্জে রাসেল আহমদ নামে এক ব্যক্তি নিখোঁজ। সিলেটের কিনব্রিজ থেকে কোতোয়ালি থানা এলাকা: মাদকের আখড়া ও ছিনতাইয়ের অভয়ারণ্য নির্বাচনমুখী ঢাকাদক্ষিণ উপ-পরিষদ: সভাপতি পদপ্রার্থী মোঃ আফজল হোসেন, শ্রমিকদের ভালোবাসায় সিক্ত শিশু রামিসা হত্যা: প্রধান আসামি সোহেল রানার স্বীকারোক্তি, কারাগারে প্রেরণ সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব আর নেই গোলাপগঞ্জে ফিল্মি স্টাইলে দুঃসাহসিক ছিনতাই: অস্ত্রের মুখে ব্যাংক কর্মকর্তার ২০ লাখ টাকা লুট গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চরম অব্যবস্থাপনা: দুর্ভোগে রোগী ও স্বজনরা সিলেটের দক্ষিণ সুরমায় ট্রাক-পিকআপ সংঘর্ষে অন্তত ৮ শ্রমিক নিহত গোলাপগঞ্জে বিএনপি নেতার ওপর হামলা: এজাহারভুক্ত ২ আসামি গ্রেফতার জুলাই হত্যাকাণ্ডে অভিযুক্ত গোলাপগঞ্জের সেই আলোচিত মুখগুলো, যারা এখনো ধরাছোঁয়ার বাইরে গোলাপগঞ্জে শান্তিপূর্ণভাবে চলছে ধর্মঘট; দাবি না মানলে পুরো সিলেটে ডাক দেওয়ার হুঁশিয়ারি সিলেট আদালত প্রাঙ্গণে আইনজীবীর ওপর সন্ত্রাসী হামলা, আঙুল কেটে গুরুতর জখম গোলাপগঞ্জে ব্যাটারি ও মোটরচালিত 'অটোব্যান' অপসারণের দাবিতে পরিবহন ধর্মঘটের ডাক গোলাপগঞ্জে প্রতিপক্ষের ওপর হামলা: বাবা-ছেলে কারাগারে।
ad728

হিলফুল ফুযুল ব্লাড ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান-২০২৬ সম্পন্ন

প্রতিবেদকের তথ্য : রহিম উদ্দিন মুন্না
  • নিউজ প্রকাশের তারিখ : Jun 13, 2026
  • সংবাদটি দেখেছেন: 34
ছবির ক্যাপশন : হিলফুল ফুযুল ব্লাড ফাউন্ডেশন, ঢাকাদক্ষিণ শাখা এর উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সম্মাননা অনুষ্ঠান সম্পূর্ণ

​আজ ১২ জুন ২০২৬, রোজ শুক্রবার, ঐতিহ্যবাহী গোলাপগঞ্জ থানার বিখ্যাত চান মিয়ার আনারস বাগানে হিলফুল ফুযুল ব্লাড ফাউন্ডেশন, ঢাকাদক্ষিণ শাখার উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সিলেট টাইমস ২৪ ও দৈনিক দেশের দর্পণ বিডি-এর সম্মানিত সম্পাদক ও প্রকাশক জনাব সাহেদ আহমদ রিপন।

​অনুষ্ঠানে তিনি সংগঠনের মানবিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে সেবামূলক কর্মকাণ্ডকে আরও বেগবান করার আহ্বান জানান। জনাব সাহেদ আহমদ রিপন তাঁর বক্তব্যে বলেন, "রক্তদান একটি মহৎ ইবাদত এবং মানবতার সেবায় এই সংগঠনের প্রতিটি সদস্য যেভাবে নিবেদিত প্রাণ হয়ে কাজ করছেন, তা সত্যিই প্রশংসার দাবি রাখে। আমি বিশ্বাস করি, আপনাদের এই ঐকান্তিক প্রচেষ্টা আমাদের তরুণ প্রজন্মকে মানবিক কাজে আরও উদ্বুদ্ধ করবে।"

​উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জনাব সাইদুল হক জাবের এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক শেখ আব্দুল্লাহ ইকরামা। আয়োজনে সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম নাজিমের শুভ বিবাহ উপলক্ষে এবং সাবেক সদস্য জাবেদ আহমদের বিদেশ থেকে প্রত্যাবর্তন উপলক্ষে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া, সংগঠনের সকল দায়িত্বশীল ও সদস্যদের তাঁদের নিষ্ঠাবান অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। 

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728