ঐতিহাসিক স্বীকৃতি পেল ঢাকাদক্ষিণ উপ-পরিষদ: জেলা কার্যালয় থেকে প্রথম সম্মাননা স্মারক প্রদান
বিশেষ প্রতিনিধি, গোলাপগঞ্জ:
সিলেট জেলা সি.এন.জি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন (রেজি নং- চট্টগ্রাম-৭০৭)-এর আওতাভুক্ত ঢাকাদক্ষিণ উপ-পরিষদের ইতিহাসে যুক্ত হলো এক নতুন ও গৌরবময় অধ্যায়। প্রতিষ্ঠাতা সভাপতি কুনু মিয়া থেকে শুরু করে কালের পরিক্রমায় অনেকেই এই সংগঠনের হাল ধরেছেন, তবে এই প্রথম জেলা কার্যালয় থেকে কাউকে আনুষ্ঠানিকভাবে এমন সম্মাননা প্রদান করা হলো।
গত ২৯/০৮/২০২৬ ইং তারিখে ঢাকাদক্ষিণ উপ-পরিষদের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। একটি অবাধ, সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে সর্বাত্মক সহযোগিতা করায় জেলা নির্বাচন কমিশনের পক্ষ থেকে উপ-পরিষদ ও নির্বাচন পরিচালনায় জড়িত নেতৃবৃন্দকে ধন্যবাদসহ এই সম্মাননা স্মারক প্রদান করা হয়।
প্রধান নির্বাচন কমিশনার ইকবাল আহমদ স্বাক্ষরিত সম্মাননা স্মারক গ্রহণ করেন ঢাকাদক্ষিণ উপ-পরিষদের আহ্বায়ক কামরুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক মাহমুদ হোসেন সুকাই, সদস্য সচিব রাহেল আহমদ রাহুল এবং সদস্য মাহি খান মালেক, সাহেদ আহমদ রিপন, সাদেক আহমেদ, রেহান আহমদ, জাহিদ উদ্দিন রনি ও সুমেল আহমদসহ কমিটির অন্যান্য দায়িত্বশীলগণ।
জেলা কার্যালয় থেকে এমন ঐতিহাসিক স্বীকৃতি পাওয়ার পর ঢাকাদক্ষিণ উপ-পরিষদের নেতৃবৃন্দ গভীর সন্তোষ প্রকাশ করেন। তারা জানান, এই অর্জন উপ-পরিষদের প্রতিটি সদস্যের অক্লান্ত পরিশ্রমের ফল। এটি তাদের পথচলায় এক নতুন মাইলফলক হয়ে থাকবে এবং সাধারণ অটোরিকশা শ্রমিকদের অধিকার আদায় ও কল্যাণে আরও ঐক্যবদ্ধভাবে কাজ করতে অনুপ্রাণিত করবে।
প্রিন্ট করুন ফটো কার্ডসত্যের পথে, মানুষের পাশে